আন্তর্জাতিক

চীনের উপর দোষ চাপালেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতির জন্য চীন সম্পূর্ণভাবে দায়ী বলে বরাবরই বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস তথা কোভিড-১৯ সংক্রমণের জন্য চীনের কার্যকলাপ সন্দেহজনক বলেই বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের।

হোয়াইট হাউজের সাংবাদিকের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা তদন্ত করে দেখবে চীনের ইউহান প্রদেশের কোনো ল্যাব থেকে করোনাভাইরাস বাইরে বেরিয়েছে কি না। ট্রাম্প বলেন, চীনের দাবি বিশেষ ধরণের বাদুড় থেকে এই রোগ ছড়িয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে চীনের ওই অঞ্চলে কোনও প্রকার বাদুড়ের দেখা মেলেনি।

তিনি বললেন, যদি এটা কোনো ভুল হয়ে থাকে তবে কিছু বলার নেই। কেননা ভুল তো ভুলই! কিন্তু সচেতনভাবেই তারা যদি এ কাজ করে থাকে তবে নিশ্চিতভাবেই এর ফল ভোগ করবে।

ট্রাম্প বলেন, একাধিক দেশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তাই যুক্তরাষ্ট্রও আলাদা করে চীনের বিষয়টি তদন্ত করে দেখবে। এসময় তিনি অভিযোগ করেন, প্রথম থেকেই চীন করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা বলছে।

চলতি সপ্তাহেই চীনের পক্ষ নেয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া সহযোগিতা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা