আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১১ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দিশেহারা বিশ্ব। প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে তার অন্তত ১০ থেকে ১৫ গুণ। এমন পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর তথ্য দিলে বিশ্বের খ্যাতনামা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছে, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আন্তত সাড়ে ১১ কোটি। অথচ সাধারণ মানুষ জানছে মাত্র ২৩ লাখের কথা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের এই গবেষণাপত্র গত শুক্রবার প্রকাশিত হয়েছে। তবে এখনও বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়িত হয়নি এই গবেষণা পত্রটি।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, অনেকের দেহে করোনা সংক্রমিত হলেও কোনো লক্ষণ প্রকাশ পায়নি। অর্থাৎ তিনি অসুস্থ হননি। ফলে তার চিকিৎসা নেয়ারও প্রয়োজন পড়েনি। আর পরীক্ষা না করায় তারা আক্রান্ত রোগীর হিসাবের মধ্যেও আসেননি।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির ৩ হাজার ৩৩০ ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে এ গবেষকরা বলছেন, যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা সংখ্যার চেয়ে ৫০ থেকে ৮৫ গুণ বেশি।

তা হলে আক্রান্তরা অসুস্থ নন কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানবদেহের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা অ্যান্টিবডির কথা বলছেন এ গবেষকরা, যা পরীক্ষা করেই তারা বিপুলসংখ্যকের আক্রান্ত হওয়ার দাবি করছেন।

গবেষকরা বলছে, রোগপ্রতিরোধের ব্যবস্থা মানুষের দেহে সবসময়ই কার্যকর থাকে। মানুষের দেহে যখন বাইরে থেকে অচেনা কিছু প্রবেশ করে, তখন শরীরের প্রতিরোধ ব্যবস্থার সন্দেহ হলে তা ঠেকাতে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি ওই জীবাণুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।

যার প্রতিরোধ ক্ষমতা বেশি সে সুস্থ হয়ে যায়, আর যার কম তিনি অসুস্থ হয়ে পড়েন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা