আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ২০ হাজার অভিবাসী হোম কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রায় ২০ হাজার অভিবাসীকে নিজ নিজ ডরমিটরিতে ১৪ দিন অবস্থান করার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।

এরিমধ্যে দুটি ডরমিটরি আসোলেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এর একটিতে অবস্থান করছে প্রায় ১৩ হাজার শ্রমিক, যাদের মধ্যে ৬৩ জন সংক্রমিত, অন্যটিতে আছে ৬,৮০০ শ্রমিক যাদের মধ্যে ২৮ জন সংক্রমিত। এদের মধ্যে বেশীরভাগই দক্ষিণ এশিয়ার বাসিন্দা এবং প্রায় সবাই নির্মাণ শ্রমিক।

কোয়ারেন্টাইনে থাকাকালীন প্রত্যেককে তিন বেলা খাবার দেওয়া হবে এবং নির্দিষ্ট পরিমান আর্থিক সাহায্য করা হবে। তবে শ্রমিকদের মধ্যে আতংকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে।

অনেকেই স্থান সঙ্কট এবং কোয়ারেন্টাইনের নিয়ম অনুযায়ী যেটুকু দূরত্ব থাকার কথা সেটি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

কর্তৃপক্ষ বলছে এক সাথে এতো লোক থাকলে দূরত্ব নিয়ে একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে সংক্রমণ ঠেকাতে কারো মাঝে উপসর্গ দেখা মাত্রই তাকে আলাদা করে চিকিৎসা দেয়া হচ্ছে।

অবশ্য অনেকেই সিঙ্গাপুরের এই দূরদর্শী সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সিঙ্গাপুর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা