আন্তর্জাতিক

করোনার বিরুদ্ধে ভারতের ৯ মিনিটের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের ২১ দিনের লকডাউনের ১২তম দিন আজ। আর এই দিনেই একযোগে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে ভারতজুড়ে ৯ মিনিট মোমবাতি জ্বালালেন দেশটির জনগণ।

সম্প্রতি দেশবাসীকে এক সূত্রে বাঁধতে ৫ এপ্রিল রবিবার ঠিক রাত ৯টা থেকে বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দায়, বেলকনিতে দাঁড়িয়ে ৯ মিনিট ধরে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের আলো জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন মোদি।

মোদির ডাকে সারা দিয়ে দেশজুড়ে বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে বাড়ির বারান্দা কিংবা বেলকনিতে দাঁড়িয়ে পুরো দেশবাসী মোমবাতি প্রজ্বলনে শামিল হন।

প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি জানাতে রাত ৯টায় ঘরে ঘরে ৯ মিনিটের জন্য সব আলো নিভিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির '৯ পিএম-৯ মিনিট' এর ডাকে সাড়া দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে লাখ লাখ লোক যোগ দেন মোমবাতি প্রজ্বলনে।

বড় শহরগুলোতে লকডাউনের কারণে ঘরবন্দি হয়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় মোমবাতি জ্বালিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক হওয়ার বার্তা দিল ভারত। মানুষরা বাজি, হর্ন এবং ঘণ্টা বাজানোর পাশাপাশি দেশের শক্তিপ্রদর্শনের বার্তা দিতে চিৎকার করতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা রাজনীতিবিদদের তালিকায় প্রথম আসেন দেশটির অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলেগু দিশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

এক টু্ইটে তিনি লেখেন, নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আমার সহনাগরিকদের সঙ্গে আমিও মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছি এবং করোনাভাইরাসকে পরাস্ত করতে আমাদের দায়িত্ব পালন করেছি।

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ জন। মৃতের সংখ্যা ৮৩। ভারতজুড়ে যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়।খবর: এনডিটিভি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা