আন্তর্জাতিক
করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিন-১৯ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৪১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৩ হাজার ৭৩১ জন। আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৩৪৬ জন। যা আগের দিনের তুলনায় ২০ হাজার কম। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৫৯ হাজার ৭৯৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২ লাখ ৫৯ হাজার ৯৩০ জন।

বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৯ লাখ ৩১ হাজার ৪৫০ জন। এদের মধ্য মারাত্বক ঝুঁকিতে আছে ৪৫ হাজার ৪২৪ জন রোগী। চিকিৎসকরা বলছেন, তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবি কম।

যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যু হয়েছে ৯৯২ জনে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৪ জনে। আগের দিন মৃতের সংখ্যা ছিলো এক হাজার ৩৩১ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ১৯৬ জন যা আগের দিনের তুলনায় অন্তত ২ হাজার বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৫৭ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮৭ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন।

১২ হাজার ছাড়িয়েছে স্পেনে মৃতের সংখ্যা। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪১৮ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৪১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৫৯ জন। ইতালির পর সবচে বিশি মৃত্যু হয়েছে স্পেনে।

জার্মানিতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৯ জন। মারা গেছে এক হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৩১ জন।

যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২১ জন। মোট মারা গেলো ৪ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়েছে প্রায় ৪৭ হাজার ৮০৬ জন।

ইরানে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৫১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬০৩ জনে। আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ২২৬ জন।

আক্রান্তের দিক দিয়ে কোরানার উৎপত্তি স্থল চিনকে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ জন। মারা গেছে ৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৬৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা