আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ময়লা ফেলার পলিথিন দিয়ে পিপিই

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্তদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। অবস্থা এমন শোচনীয় হয়ে উঠে এসেছে যে ময়লা ফেলার ব্যাগ মাথায় দিয়ে পিপিই বানানো হচ্ছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে প্রতিদিন শতশত লোক মারা যাচ্ছে। এর জন্য দিনরাত কাজ করছে হচ্ছে কর্মীদের। কিন্তু চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তারা যথাযথ সাপোর্ট বা সরঞ্জাম তারা পাচ্ছেন না। হাসপাতালে প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা কম। রোগীর জন্য নেই পর্যাপ্ত বিছানা। এমনকি একদম সাধারণ এন্টিবায়োটিক ও ভেন্টিলেটরের অভাবও আছে।
সবচে ভয়াবহ ব্যাপার হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম- পিপিই অভাব প্রকট। এমনও পরিস্থিতি হয়েছে যে পিপিই'র অভাবে ময়লা ফেলার পলিথিন, প্লাস্টিকের অ্যাপ্রোন ও স্কিইং করার চশমা পরে কাজ চালিয়ে নিচ্ছেন তারা।

যুক্তরাজ্যে করোনাভাইরাস আগামী ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে বড় ধরনের আঘাত হানতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রতিদিন ১৩ ঘণ্টা করে কাজ করছেন ডাক্তাররা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা