আন্তর্জাতিক

এবার বাঘের শরীরেও করোনাভাইরাস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। এই ভাইরাসে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এর মধ্যে আসলো আরও একটি দুঃসংবাদ। মানুষের পর এবার বাঘের শরীরেও পাওয়া গেল করোনাভাইরাস।

সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার নাদিয়া নামের একটি বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

সম্প্রতি নাদিয়া নামের চার বয়সী মালায়ান বাঘটির শুষ্ক কাশি দেখা দেয়। আগের মতো খেতেও চাইছিল না। পরে চিকিৎসার জন্য তাকে আইওয়া-র ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেওয়া হয়। সেখানে তার শরীরের করোনাভাইরাস ধরা পড়ে।

বাঘটি তার রক্ষণাবেক্ষণকারীর মাধ্যমে সংক্রমিত হতে পারে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাণীগুলি শুকনো কাশি সহ করোনার লক্ষণগুলি দেখাতে শুরু করেছিল গত মাসের শেষের দিকে ওই কর্মচারীর সংস্পর্শে যাওয়ার পরে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই কর্মীর নাম প্রকাশ করেনি।

ব্রঙ্কস চিড়িয়াখানায় প্রধান পশু চিকিৎসক পল ক্যালি বলেন, ‘বিশ্বজুড়ে এই প্রথম আমরা জানলাম, একজন মানুষ একটি প্রাণীকে সংক্রমিত করেছে এবং প্রাণীটি অসুস্থ হয়ে পড়েছে।

করোনার সংক্রামণ রোধে জনসমাগম এড়াতে গত ১৬ মার্চ থেকে চিড়িয়াখানাটি বন্ধ রাখা হয়েছে। ভাবা হচ্ছে এর মধ্যেই সংক্রামণের ঘটনা ঘটেছে। সে চিড়িয়াখানার আরো বেশ কিছু প্রাণীর মধ্যেও এ ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। বিবিসি জানিয়েছে, মানুষের মাধ্যমে কোনও প্রাণীর শরীরে এ ভাইরাসের সংক্রমণ এটাই প্রথম।

চার বছরের নাদিয়ার বোন আজুল, দুইটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। তবে দৃশ্যত তারা এখন সুস্থ। তারপরও সেগুলোকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোভিড ১৯ বা করোনা ভাইরাস মানুষের পাশাপাশি যদি প্রাণীকুলে ছড়িয়ে পড়ে তাহলে সমগ্র বিশ্ব বিরাট হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বকে যেন দুশ্চিন্তায় ফেলে দিল কোভিড-১৯।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা