আন্তর্জাতিক

জাতিসংঘে ফের কাশ্মীর ইস্যুতে সরব ইমরান খান, ভারতের ওয়াক-আউট

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর ইস্যুতে সরব হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই জাতিসংঘের ৭৫তম সভা থেকে ওয়াক আউট করে ভারত। তিরুমূর্তি ইমরান খানের বক্তব্যকে নীচু মানের কূটনীতি বলে ব্যাখ্যা করেন৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ও ভারত প্রসঙ্গে নিন্দা শুরু করতেই, ভার্চুয়াল সেশন থেকে ওয়াক-আউট করেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো৷

টুইটারে তিরুমূর্তি লেখেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নীচু মানের কূটনীতি৷ পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ, যুদ্ধে উস্কানিমূলক বিবৃতি৷ কড়া জবাব আসছে৷'

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীরসহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান খান৷ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই মিজিতো ভিনিতো ওয়াক আউট করেন৷ ভারত এরপর পাকিস্তানকে জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে৷ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷

এদিন জাতিসংঘের বক্তৃতায় ইমরান খান বলেন, বিভিন্ন দেশে 'ইসলামোফোবিয়া' বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷করোনা মহামারির আবহে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো চলছে৷ ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷

এ দিনই মানবাধিকার কাউন্সিলে ৪৫তম সেশনে ভারত বলে, পাকিস্তানের অন্যকে নিয়ে মিথ্যে প্রচার করা উচিত নয়৷ মনে রাখতে হবে, সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ হল সন্ত্রাসবাদ৷

কয়েকদিন আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্যভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক থেকেও ওয়াক আউট করে ভারত৷ ওই বৈঠকেও পাকিস্তান কাশ্মীরকে নিয়ে তাদের নতুন মানচিত্র ব্যবহার করে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা