ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সৌদির নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সৌদির নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতসহ তিন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই তিন দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ফলে এই তিন দেশের নাগরিকরা এখন সৌদিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে সৌদি থেকে কেউ এই দেশগুলোতে যেতে পারবেন না এবং ওই তিন দেশ থেকেও কেউ সৌদিতে প্রবেশ করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

সম্প্রতি ধাপে ধাপে ওমরাহ চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি। মোট তিন ধাপে ওমরাহ চালু করবে দেশটির সরকার। প্রথমদিকে শুধু দেশটির মধ্যে থাকা নাগরিকদের নিয়ে সীমিত আকারে ওমরাহ চালু হবে। তারপর কয়েক ধাপে তা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত বছরের শেষে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামরারী করোনা। ভাইরাস ছড়ানোর প্রায় ১০ মাস পর এখনো এর তীব্রতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ প্রভাব পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা