কর্মশালার অতিথি ও বক্তারা
স্বাস্থ্য

‘প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সঠিক ধারণা দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: ‘প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে তথ্য ও পরিসেবা’ বিষয়ক কর্মশালার বক্তারা বলেছেন, ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা নয়, বরং সচেতন হওয়া জরুরি। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সঠিক ধারণা দিতে হবে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন সকল স্বাস্থ্যসেবা সহজ করা ও কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবার মান বাড়াতে সেবাদানকারীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের ‘তারুণ্যের কন্ঠস্বর’ এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদের সভাপত্বিতে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। আলোচনায় অংশ নেয় ডা. পারভীন আক্তার, ডা. আফরোজা বেগম, ধনিয়া ইউনিয়নের সেকমো সোনালি রানী, পূর্ব ইলিশার এফপিআই সমসের আলী, এফডব্লিউবি জান্নাতুল ফেরদাউস, নুরে নাজমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘তারুণ্যের কন্ঠস্বর’- এর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু ।

কর্মশালায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ২৩ শতাংশই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। কোনো ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই তাদের এক বিরাট অংশ কৈশোরকালেই বিয়ে, গর্ভধারণ এবং অল্প বয়সেই মা হচ্ছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অসচেতনতায় তাদের মধ্যে ৯৫ শতাংশ নারীর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। অথচ অধিকাংশ কিশোর-কিশোরীর মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও উপলব্ধি না থাকায় কিশোরী মাতৃত্বহার বাড়ছে।

তাই যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা নয়, বরং সচেতন হওয়া জরুরি বলে বক্তারা মনে করেন।

ইউনিয়ন পর্যায়ে সেবার মান আরো বাড়িয়ে কৈশোরবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার সামাজিক সচেতনতা ও কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। আজকের কিশোর-কিশোরী দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ, সুন্দর ও নিরোগ জীবনের জন্য আমাদের সঠিকভাবে যত্নশীল হতে হবে। তাহলেই আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা