বরিশাল বিভাগে সাত হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য

বরিশাল বিভাগে সাত হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: কভিড-১৯ সংক্রমণের ১৬৪তম দিনে বরিশাল বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়ালো সাত হাজার। যার মধ্যে পাঁচ হাজারের বেশি আক্রান্ত ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ১৪১ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের বরিশাল ও বরগুনা জেলায় একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭২ জন। যার মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরীতে সুস্থ হয়েছেন ১০৫ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৬৪ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ৩২ জনসহ দুই হাজার ৯০২ জন, পটুয়াখালী জেলায় নতুন ছয়জনসহ এক হাজার ২২৫ জন, ভোলা জেলায় নতুন ছয়জনসহ মোট ৬১৭ জন, পিরোজপুর জেলায় নতুন সাতজনসহ ৮৮৩ জন, বরগুনা জেলায় নতুন ১০ জনসহ ৭৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১ জনসহ ৫৮১ জন।

বরিশাল জেলায় দুই হাজার ১৮৪ জন, পটুয়াখালী জেলায় ৯২০ জন, ভোলা জেলায় ৫৩১ জন, পিরোজপুর জেলায় ৫৪২ জন, বরগুনা জেলায় ৫৮০ জন এবং ঝালকাঠি জেলায় ৩৪১ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৫৪ জন, পটুয়াখালী জেলায় ৩৫ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৭ জন, বরগুনা জেলায় ১৬ জন এবং ঝালকাঠি জেলায় ১৩ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা