খুমেকে এইচএফএনসি মেশিন দিলেন রামেকের সাবেক শিক্ষার্থীরা
স্বাস্থ্য

খুমেকে এইচএফএনসি মেশিন দিলেন রামেকের সাবেক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা ডোনেশন ফান্ডের মাধ্যমে হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা (এইচএফএনসি) কিনে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে
দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ১৯তম শিক্ষার্থী ব্যাচ ‘রাজ-১৯’ সদস্যরা।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সেমিনারকক্ষে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মেশিনটি গ্রহণ করেন খুমেক হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ও সার্বিক সমন্বয়ক করোনা ডা. মেহেদী নেওয়াজ, ডা. ফরিদ আহমেদ ও উপ-পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ। হস্তান্তর করেন রামেক ব্যাচ-১৯ ব্যাচের সদস্য ডা. সুনীল কুমার বিশ্বাস, ডা. ফৌজিয়া বেগম, ডা. রওশন আরা শানু ও গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, বর্তমান সময়ে তীব্র ও সংকটাপন্ন শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা খুবই গুরুত্বপূর্ণ। এতে রোগীর নাকে ক্যানুলার মাধ্যমে মিনিটে ৭০ লিটার পর্যন্ত অক্সিজেন সাপ্লাই দেওয়া যায়। অথচ খুমেক হাসপাতালে একটিও হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা সেট ছিলো না। এই মেশিনটি শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের প্রাণ বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা