শেবাচিমের করোনা ইউনিটে ৮ ঘন্টায় পাঁচজনের মৃত্যু
স্বাস্থ্য

শেবাচিমের করোনা ইউনিটে ৮ ঘন্টায় পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৮ ঘন্টায় এক ইউপি মেম্বারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস মিয়া করোনা আক্রান্ত ছিলেন।

বাকি চারজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টা ৬ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে তারা মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, মৃত পাঁচজনের মধ্যে ইউপি সদস্য ইউনুস মিয়া করোনা আক্রন্ত ছিলেন। বাকি চারজনের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্য দুইজনের রিপোর্ট আসায় অপেক্ষায় রয়েছে।

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, গত ১ আগস্ট রাত সাড়ে ১১টায় করেনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইউপি সদস্য ইউনুস মিয়া (৫০)। তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৩০ জুলাই রাত পৌনে ১০টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বরগুনা সদর উপজেলার মোশারেফ হোসেনকে (৭০)। বৃহস্পতিবার রাত ৭টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরিশাল সদর উপজেলার চণ্ডিপুর এলাকায় কুলসুম বেগমকে (৭৫) উপসর্গ নিয়ে গত ১ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে সময়ে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর আগে তাদের দুজনেরই নমুনা পরীক্ষা করা হলে রির্পোট নেগেটিভ আসে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠী জেলা শহরের বাহের রোড এলাকার লাভলী আক্তার (৩২) ও দুপুর ২টায় মাদারীপুরের কালকিনি উপজেলার কররিরা এলাকার আব্দুল খালেককে (৬৭) উপর্সগ নিয়ে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৬ মিনিটে ও বিকেল চারটায় তাদের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা