স্বাস্থ্য

বরিশাল বিভাগে মৃত্যু শত ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলের ওই ছয় জেলায় মোট রোগী দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০২ জন। এ সময়ে চারজন মারা গেছেন। যাদের বয়স ৫৫ বছর থেকে ৭৭ বছর বয়সের মধ্যে। ওই চারজনের মৃত্যুর মধ্য দিয়ে বরিশাল বিভাগে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মঙ্গলবার (২২ জুলাই) সুস্থ হয়েছেন ৮৫ জন। ফলে করেনাজয়ী মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৯০ জন। এই কর্মকর্তা মনে করেন, বরিশাল বিভাগ নিয়ে ভয়াবহ ভয়ের কিছু এখনো প্রতীয়মান নয়। তবে মানুষকে আরও সচেতন হতে হবে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা অসচেতনতার কারণে করোনার শিকার হয়েছেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ১৩৬ দিনে বরিশাল জেলায় নতুন করে ৩১ জনসহ দুই হাজার ২৪২ জন, পটুয়াখালীতে নতুন ২৪ জনসহ ৯২৯ জন আক্রান্ত হন। ভোলা জেলায় নতুন কারও করোনা শনাক্ত না হওয়ায় আগের ৪৭৭ জন এখন পর্যন্ত আক্রান্ত। পিরোজপুর জেলায় নতুন ৪৯ জনসহ ৫৯৭ জন, বরগুনা জেলায় ১৭ জন নতুনসহ ৫৪৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৯ জনসহ ৪১৪ জন করোনা আক্রান্ত হন। তবে বরিশাল জেলায় এক হাজার ২০৩ জন, পটুয়াখালী জেলায় ৪৮০ জন, ভোলা জেলায় ৩২৭ জন, পিরোজপুর জেলায় ২২০ জন, বরগুনা জেলায় ২৮৬ জন এবং ঝালকাঠি জেলায় ২২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মার যাওয়াদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩৯ জন, পটুয়াখালী জেলায় ২৭ জন, ভোলায় পাঁচজন, পিরোজপুর জেলায় ৮ জন, বরগুনা জেলায় ১২ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা