স্বাস্থ্য

সুসংবাদ দিলেন অক্সফোর্ড বিজ্ঞানীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরিমধ্যে মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা এক কোটি ২৮ লাখ ছাড়িয়েছি। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। করোনা পরীক্ষার জন্য কম মূল্যে হাতের মুঠোর চেয়েও ছোট ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি করেছেন তারা।

দুই ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এই যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি ল্যাম্প (LAMP) প্রযুক্তি নির্ভর এই যন্ত্রটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আরটি ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সংস্থা বিডির তৈরি এমনই একটি ‘পোর্টেবল’ যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ। বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ওই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুল ভাবে জানিয়ে দেওয়া সম্ভব বলে দাবি করেছে ওই সংস্থা।

তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটি আকারে বিডি ভেরিটর প্লাসের চেয়ে অনেকটাই ছোট। জানা গিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটির দাম ২৫ ডলারের চেয়েও কম হতে পারে। বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকার কমেই মিলতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা