স্বাস্থ্য

ফের চালু হল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগ

নিজস্ব প্রতিনিধি:

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগ তিন মাস বন্ধ থাকার পর শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে চালু হয়েছে। ২৫০ শয্যার এই হাসপাতালটি করোনা আইসোলেশন ইউনিট হিসেবে চালুর পর, গত ২৯ মার্চ থেকে এখানে অন্য রোগীর সেবা বন্ধ ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়। এখানে চিকিৎসাধীন অধিকাংশ রোগীকে ছাড়পত্র ও গুরুতর অসুস্থদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে ১২৮ বেডের আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হলে এখানে করোনাভাইরাস ও উপসর্গে আক্রান্তদের ভর্তি করা হতো। তখন থেকে অন্য রোগে আক্রান্তদের বহির্বিভাগে চিকিৎসাসেবা ও ভর্তি বন্ধ ছিল।

এদিকে, গত ২৯ জুন বগুড়া শজিমেক হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা হয়। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কম ও শজিমেকে ভর্তি হওয়ার কারণে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে রোগী কমতে শুরু করে।

মোহাম্মদ আলী হাসপাতালের ডা. খায়রুল বাশার মমিন জানান, ১২৮ বেডের আইসোলেশনে ৩ জুলাই শুক্রবার ৭৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ ৬৬ জন। অথচ কয়েকদিন আগেও এখানে ১৩০ জন রোগী ছিলেন।

ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, করোনায় আক্রান্তের কারণে লোকবল বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট রয়েছে। এরপরও বৃহত্তর স্বার্থে শনিবার সকাল ৯টা থেকে বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়েছে। প্রথমে মেডিসিন, সার্জারি ও গাইনি বিষয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে শিশু, নাক-কান-গলা, চক্ষুসহ অন্যান্য বিভাগ চালু করা হবে। তবে আপাতত কোনও রোগী ভর্তি করা হবে না।

এদিকে, মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা শুরু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা