স্বাস্থ্য

বিষন্নতা কাটাবে যে পাঁচ খাবার

সান নিউজ ডেস্ক:

আধুনিক কর্মব্যস্ত ঝকমকে জীবনের আড়ালেও কারো কারো জীবনে হতাশার অন্ধকার কুরে কুরে খায়। বিষয়টা যে অমুলক নয় তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন সুশান্ত সিং রাজপুত। প্রতিভাধর জনপ্রিয় এই বলিউড তারকার আত্মহত্যায় স্তম্ভিত সবাই। মনের অসুখ যে কতটা ভয়াবহ আকার নিতে পারে, সে কথাই নিজের জীবন দিয়ে মনে করিয়ে গেলেন সুশান্ত।

বিশেষজ্ঞরা বলছেন যে কম-বেশি আমরা সকলেই বিষন্নতায় আক্রান্ত। কিন্তু হতাশা ও উদ্বেগ গভীর আকার নিলে তখন তা চিন্তার বিষয় হয়ে দাড়ায়। ডিপ্রেশনে ভোগা ব্যক্তির যেমন কাউন্সেলিং ও ওষুধের প্রয়োজন, তেমনই সঠিক খাওয়া-দাওয়া করাও অত্যন্ত জরুরি। কারণ কোনও কোনও খাবার মুড ভালো করে আবার কোনও খাবার মুড অফ করে দেয়।

জেনে নিন কোন পাঁচটি খাবার বিষন্নতা থেকে দূরে রাখবে আপনার মনকে।

​​​​​​১. আপেল: শুধু শরীরের নয়, মনের স্বাস্থ্যের জন্যও আপেল অত্যন্ত উপকারী। ডিপ্রেশন কাটাতে রোজ একটা করে আপেল অবশ্যই খাবেন। আপেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মন-মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

২. সবুজ শাক-সবজি: সবুজ শাক-সবজি শরীরের পাশাপাশি মনের জন্যও অপরিহার্য। ক্যানসার এবং আরও নানা অসুখ থেকে রক্ষা করে সবুজ শাক-সবজি। পালং শাক, পুঁই শাক, লেটুস পাতা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। এগুলো মস্তিষ্কের কোষের উন্নতি ঘটায় এবং ডিপ্রেশনের টনিক হিসেবে কাজ করে।

৩. মাছ-মাংস: মন ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন কিন্তু মাস্ট। যা মাছ-মাংসে পাওয়া যায়। এগুলি আপনার মনকে সজাগ ও সতর্ক করে তুলবে এবং ঝিমিয়ে পড়া অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে। খাদ্যতালিকায় রোজ তাই প্রোটিন থাকলে অবসাদ গ্রাস করতে পারে না।

৪. টমেটো: টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে আলফা-লিপোলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। অবসাদ কাটাতে এই দুটির ভূমিকাই অত্যন্ত উল্লেখযোগ্য। গবেষণায় দেখা গিয়েছে অবসাদে ভোগা মানুষদের এক তৃতীয়াংশের শরীরেই আলফা-লিপোলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিডের অভাব রয়েছে। তাই রোজ টমেটো খেতে ভুলবেন না।

৫. বাদাম: এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে সক্রিয় করে তুলতে সাহায্য করে। অনেক সময় দেখা গেছে মস্তিষ্ক যথেষ্ট সজাগ না থাকলে ডিপ্রেশন আসতে পারে। মস্তিষ্কের ৮০ শতাংই লিপিড দিয়ে তৈরি। তাই বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের জন্য খুবই ভালো।

যা খাবেন না: অবসাদ কাটাতে কী খাবেন, তা জানার পাশাপাশি দেখে নিন কী খাবেন না। বিশেষজ্ঞরা বলছেন ডিপ্রেশন থেকে মুক্তি পেতে দুগ্ধজাত খাবার, চিনি, বেশি মিষ্টি জাতীয় খাবার, ক্যাফিন বর্জন করতে হবে। একেবারে এসব খাবার ছাড়তে না পারলে সামান্য পরিমাণ খান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা