গণস্বাস্থ্যের, কিটের, কার্যকারিতা, জানা, যেতে, পারে, আজ,
স্বাস্থ্য

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা জানা যেতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর কিনা তা আজ বুধবার (১৭ জুন) জানানো হতে পারে।

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে জানানো হবে। কমিটির প্রতিবেদন জমা পড়লে আজই তা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেছেন, পারফরম্যান্স কমিটি বুধবার (১৭ জুন) প্রতিবেদন জমা দিতে পারে। প্রতিবেদনের একটি কপি গণস্বাস্থ্য কেন্দ্রকেও দেওয়া হবে। আরেকটি কপি দেওয়া হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে।

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত কমিটি গতকাল প্রতিবেদন অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি থাকায় তা উপাচার্যের কাছে জমা দেওয়া হয়নি। আজ দেওয়া হতে পারে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানও সম্প্রতি বলেছিলেন, বিএসএমএমইউর পারফরম্যান্স কমিটির কাছ থেকে ইতিবাচক রিপোর্ট এলেই তিনি দ্রুত নিবন্ধন প্রদানের যথাযথ পদক্ষেপ নেবেন।

প্রচলিত আইনে প্রাপ্ত ফলাফল ঔষধ প্রশাসনের কারিগরি কমিটিতে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হলে তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। বিএসএমএমইউ থেকে সন্তোষজনক ফল পাওয়ামাত্রই তিনি একক সিদ্ধান্তে নিবন্ধন করে দেবেন। আর কোনো কমিটিতে পাঠাবেন না।

ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে। পরে বিএসএমএমইউতে কিট জমা দেয় গণস্বাস্থ্য।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা