স্বাস্থ্য

যশোর সাংসদ রণজিত করোনা আক্রান্ত

যশোর প্রতিনিধি:

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) প্রথম প্রহরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে থেকে পাঠানো রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রণজিত কুমার রায়ের ছেলে রাজিব রায় বলেন, ‘বাবার কোনও উপসর্গ ছিল না। কিন্তু পরীক্ষা করে ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

ডা. শেখ আবু শাহীন জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে কাছে খবরটি জানিয়ে দেওয়া হয়।

রাতেই তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে যোগাযোগ করে তাকে সিএমএইচের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

সিভিল সার্জন আরও জানান, গত সোমবার (৮ জুন) সকালে করোনা সন্দেহে রণজিত কুমার রায়ের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা