স্বাস্থ্য

মাত্র ৬’শ টাকায় ৪০ মিনিটে শনাক্ত হবে করোনা

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনাভাইরাস শনাক্তের নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতিতে মাত্র ৪০ মিনিটেই করোনাভাইরাস শনাক্ত করা যাবে বলে দাবি তাদের।

রোববার ৭ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে এ পদ্ধতির যাচাই বাচাই করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরটি ল্যাম্প টেস্ট পরীক্ষা পদ্ধতি কোভিড-১৯ রোগীদের দ্রুত সনাক্তকরণ এবং তাদের দ্রুত পৃথকীকরণ করতে সাহায্য করে।

এটি অত্যন্ত সহজ একটি ডায়াগনোসিস পদ্ধতি। এটি দেশের প্রবেশ পথগুলোতে এবং উপজেলা পর্যায়ে খুব সহজেই প্রতিষ্ঠিত করা সম্ভব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং ‘বায়োটেক কনসার্ন যৌথভাবে বিএসএমএমইউ'তে এই পরীক্ষাটির কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে। পরবর্তীতে ড্রাগ এডমিনিস্ট্রেশন বোর্ডে অনুমতির জন্য আবেদন করা হবে। তাছাড়া, এই কিটটি আমেরিকান মলিকিউলার বায়োলজি রিএজেন্ট এবং কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড বায়োল্যাবস দ্বারা উৎপাদিত এবং বাংলাদেশে ‘বায়োটেক কনসার্ন’ এর একমাত্র পরিবেশক।

নিজেদের পরীক্ষা সম্পর্কে অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ বলেন, এই কিট গত ৪-৫ বছর ধরে এভেইলেভল ছিলো। এ কিট দিয়ে ডিএনএ এবং আরএনএ শনাক্ত করা যায়। কানাডা সহ কয়েকটি দেশ থেকে এ পদ্ধতিতে করোনা শনাক্ত করা যায় বলে জানানো হয়। আমরাও পরীক্ষা করে দেখেছি। ৪০ মিনিটের কালার রিঅ্যাকশানের মাধ্যমে করোনা পজেটিভ কি নেগেটিভ তা জানা যায়। নেগেটিভ হলে এটি গোলাপী রং ধারণ করে আর পজেটিভ হলে হলুদ রং ধারণ করে।

তিনি আরও বলেন, সনাক্তকরণের জন্য আমরা রাপিড কলোরোমেট্রিক টেস্টের প্রক্রিয়া অনুসরণ করেছি। এটি আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে প্রচলিত। সনাক্তকরণ প্রক্রিয়াটি একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। আমাদের এখন বেশী পরিমাণ টেস্ট করে করোনা আক্রান্তদের শনাক্ত করতে হবে। সারাদেশে এ পদ্ধতি কার্যকর করতে পারলে আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা