স্বাস্থ্য
করোনাভাইরাস

ঢামেকের গেটে মাকে ফেলে গেল ছেলে!

নিজস্ব প্রতিবেদক:

করোনা আক্রান্ত সন্দেহে নিজের মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে গেছে তার ছেলে।

সেই থেকে তার ছেলের অপেক্ষায় ছিলেন তিনি। এমনকি ঝড়-বৃষ্টি তার মাথাও ওপর দিয়ে বয়ে গেলেও সেখানেই পড়ে ছিলেন মা।

ঘটনা জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পের পুলিশ মনোয়ারা বেগম (৫০) ওরফে মনিরা নামের ওই নারীকে উদ্ধার করে করোনা ইউনিটে ভর্তি করে দিয়েছেন। শনিবার (৬ জুন) বেলা ৩টার দিকে তাকে ঢামেক করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দুপুরে খবর পাই এক নারী হাসপাতালের নতুন ভবনের সামনে পড়ে আছেন। তার ছেলে করোনা সন্দেহে তাকে ফেলে রেখে গেছেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে উদ্ধার করে করোনা ইউনিট নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে ভর্তি করা হয়।

তিনি জানান, ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫০) ওরফে মনিরা। তার স্বামীর নাম শাহজাহান মিয়া। স্থায়ী ঠিকানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। ঢাকায় পরিবার নিয়ে মিরপুর কমার্স কলেজের পাশের একটি বস্তিতে সালাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগী মনিরার বরাত দিয়ে আব্দুল খান জানান, সম্প্রতি তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। যেহেতু তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তা বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে। এরপর ছেলে মোজাম্মেল সরকার ও বাড়িওয়ালা সালাম দুইদিন আগে মনিরাকে ঢামেকের নতুন ভবনের সামনে ফেলে রেখে যান। তখন থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে এ নারী এখানেই পড়ে আছেন বলে জানান আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা। পরে ঢামেকের পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, ওই নারীর অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন ডাক্তাররা। এখন তার কিছু টেস্ট করার হচ্ছে। করোনা টেস্টও করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা