স্বাস্থ্য

সুখবর, করোনার ভ্যাকসিন আসছে সেপ্টেম্বরে!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব, এমন সংকটময় সময় সুখবর নিয়ে এল ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘আস্ট্রাজেনেকা’।

শিগগিরই ২০০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন উৎপাদন ও বণ্টন করতে যাচ্ছে এই কোম্পানি। এর মধ্যে ৪০ কোটি ডোজ ভ্যাকসনি বরাদ্দ থাকছে আমেরিকা ও ব্রিটেনের জন্য। আর নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য থাকছে ১০০ কোটি ডোজ।

জানা গেছে, ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে এজেডডি১২২২। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরেই এগুলোর বণ্টন শুরু হবে। প্রথমে আমেরিকা ও ব্রিটেন পাবে এই ভাইরাস। এরপর আসছে নতুন (২০২১ সাল) বছরের শুরুতেই পরিমিতভাবে বিশ্বব্যাপী বণ্টন করা হবে এই ভ্যাকসিন।

আস্ট্রাজেনেকা’র সিইও প্যাসক্যাল সোরিয়ট বৃহস্পতিবার (০৪ জুন) সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

এক বিবৃতিতে তিনি বলেন, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন বণ্টনের জন্য ইতোমধ্যে ভারতীয় কোম্পানি সেরাম ইন্সটিটিউটের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এই বছরের শেষ দিকে ৪০ কোটি ডোজ হস্তান্তর করা হবে।

এজেডডি১২২২ নামের ভ্যাকসিনটি মূলত আবিষ্কার করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রিটেন-সুইডিশ কোম্পানি আস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যাল পার্টনার হিসেবে এই ভ্যাকসিন উৎপাদন ও বণ্টনের কাজ করছে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনবিসি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা