স্বাস্থ্য

করোনা চিকিৎসায় আনোয়ার খান মডার্ণ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে দেশে এই প্রথম কোন প্রাইভেই হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলো।

শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির করোনা ইউনিট উদ্বোধন করেন।

হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ পৃথক ভবনে ২০০ শয্যার করোনা ইউনিট করা হয়ছে। যেখানে পিসিআর, আইসিইউসহ করোনা চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আলাদা ভবনে সাধারণ রোগীদের চিকিৎসা যথারীতি চলবে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মোবিন খান।

ইউনিট উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আনন্দিত, প্রাইভেট সেক্টরে আমরা কোভিড হাসপাতাল পেয়েছি। আনোয়ার খান মেডিকেলই প্রথম যেটি আমরা গ্রহণ করলাম।

হাসপাতালটির চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য মাত্র ১৯ দিনে আমরা ২০০ বেডের করোনা ইউনিট তৈরি করেছি।

তিনি জানান, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। যাতে সাধারণ রোগী ও করোনা আক্রান্তদের নিরাপদে স্বতন্ত্রভাবে চিকিৎসা দেয়া যায় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ খুবই যত্নশীল।

চিকিৎসার ব্যয় সম্পর্কে আনোয়ার হোসেন খান বলেন, আমরা প্রাথমিক অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে কোনো খরচ নেবো না। এটা মন্ত্রণালয় এবং আমরা যৌথ উদ্যোগে করেছি। সুতরাং এখানে প্রাথমিকভাবে খরচের ব্যাপারে আমরা চিন্তা করছি না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা