স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাত্তাই পেলো না করোনা

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। আর সেখানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী পাত্তাই দিচ্ছেন না করোনাকে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "আপনারা জানেন অনেক রোগ আছে, যে রোগে অনেক লোক মৃত্যুবরণ করেন। কিন্তু পারতপক্ষে এই রোগটি, এই ভাইরাসটি; আমি মনে করি না এইভাবে কোনো ভয়ানক রোগ। করোনাভাইরাস বাংলাদেশে তেমনভাবে মৃত্যু ঘটাচ্ছে না।"

বুধবার (১৩ মে) ঢাকার মহাখালীর বিসিপিএস মিলনায়তনে নতুন চিকিৎসক ও নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, করোনায় প্রায় ৮০ শতাংশ রোগী এমনিতেই ভালো হয়ে যায়। অনেকের মধ্যে কোনো লক্ষণও দেখা যায় না। এই রোগে ১০ থেকে ১৫ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাভাবিক চিকিৎসাতেই তারা ভালো হয়ে যায়।"

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশে বলেন, "কোভিডের কারণেই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।"

উল্লেখ্য, করোনায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ১৮ হাজার রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ২৬৯ জন। বাংলাদেশে মোট আক্রান্তের মধ্যে ১ দশমিক ৫ শতাংশ মারা গেছেন। অন্য অনেক দেশের তুলনায় এই হার বেশ কম। আক্রান্তদের মধ্যে ফ্রান্সে ১৫ শতাংশ, যুক্তরাজ্য ও ইতালিতে ১৪ শতাংশ, স্পেনে ১১ শতাংশ, বেলজিয়ামে ১৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, ভারতে ৩ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ১ শতাংশের মৃত্যু ঘটেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা