স্বাস্থ্য

সন্দেহভাজন করোনা রোগী ভর্তিতে কন্ট্রোল রুমে জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনও মুমূর্ষু রোগী কোভিড-১৯ আক্রান্ত বলে সন্দেহ হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে জানাতে হবে।

একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের দেয়া চারটি নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া নম্বর চারটি হলো,
০১৩১৩ ৩৭৯ ১১৩০,

০১৩১৩ ৩৭৯ ১১৩৮,

০১৩১৩ ৩৭৯ ১১৩৯,

০১৩১ ৩৭৯ ১১৪০।

এতে বলা হয়, "যদি কোনও রোগীকে ভর্তি করাতে না পারেন, তাহলে রোগীকে অপেক্ষমাণ রেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীপক্ষ যে কেউ এসব নম্বরে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'আমরা অভিযোগ পাচ্ছি, অনেকে রোগী ভর্তি করাতে পারছেন না। একইসঙ্গে অনেকে হাসপাতালেও যেতে পারছেন না। সেক্ষেত্রে কারও যদি সাহায্য দরকার হয়, তাহলে এসব নম্বরে কল করলে তাকে সাহায্য করা হবে।'

অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সরকারি বা বেসরকারি কোনও হাসপাতালে কোনও মুমূর্ষু রোগীকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহ বলে মনে হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে, স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কন্ট্রোল রুমের চারটি নম্বরে যোগাযোগ করতে হবে।

রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য এই নির্দেশ দেওয়া হলো। কন্ট্রোল রুম থেকে রোগীর ভর্তি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমন্বয় করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা