স্বাস্থ্য
করোনা পরীক্ষা

ব্যক্তি উদ্যোগে প্রথম ল্যাব

নারায়নগঞ্জে প্রতিনিধি:

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে নির্মিত করোনাভাইরাস (COVID-19) পরীক্ষার ল্যাব উদ্বোধন হয়েছে আজ।

২৯ এপ্রিল বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এ ল্যাব নির্মিত হয়।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারিভাবে এই প্রথম টেস্টিং ল্যাব চালু হলো। আমি সত্যিই আনন্দিত। দ্রুত সময়ের মধ্যে ল্যাবটি চালু হওয়াতে নারায়ণগঞ্জবাসীর জন্য বিরাট সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হলো। আমি আশা করবো, দেশের আরো যারা বেসরকারি শিল্প উদ্যোক্তা আছেন তারাও গাজী গ্রুপের মতো এগিয়ে আসবেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে করোনার প্রভাব সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তারপরও নারায়ণগঞ্জ জেলা হটজোনে পরিণত হয়েছে। হটজোন হওয়ার কারণে এ জেলায় একটু সমস্যা রয়েছে। কারণ নারায়ণগঞ্জ শিল্পনগরী। এখানে বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন। তাই গাজী গ্রুপের উদ্যোগে টেস্টিং ল্যাব স্থাপনের কাজের উদ্যোগ গ্রহণ করি। এ প্রচেষ্টার মাধ্যমে যেন জনগণকে উপকৃত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

এসময় ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা