স্বাস্থ্য
দেবী শেঠির পরামর্শ

কোন মাস্ক কেন পড়বেন

সান নিউজ ডেস্ক:

করোনা প্রতিরোধে কোন ধরনের মাস্ক ব্যবহার করা উচিত, তা তুলে ধরে ভারতের সাধারণ জনতার উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠি।

তার ভিডিও বার্তার ভাষান্তর এখানে তুলে ধরা হলো:

সবাইকে শুভেচ্ছা …আমার নাম দেবী শেঠি, আমি একজন হৃদযন্ত্রের শল্যচিকিৎসক। অপারেশন করার সময় আমি এই সার্জিক্যাল মাস্কটি পড়ে নিজের মুখ ঢেকে রাখি। এতে করে আমি যদি অপারশনের সময় হাঁচি বা কাশি দেই, সেই জীবাণু থেকে আমার রোগী সুরক্ষিত থাকেন।

কিন্তু আমি আপনাদের এই সার্জিক্যাল মাস্ক পড়ার প্রবণতা দেখে বিস্মিত হচ্ছি।

আপনারা যেভাবে গণহারে এই মাস্ক ব্যবহার করছেন- এতে করে আমার মতো অনেক চিকিৎসক, নার্স ও প্যারামেডিক যারা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন- তারা এটির সংকটে পড়েছেন।

ফলাফলটা একবার ভেবে দেখুন। এসব ডাক্তার, নার্সরা এখন নিজেরাই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ভারি করছেন।

সার্জিক্যাল মাস্ক মাত্র ছয় ঘণ্টা ব্যবহারের জন্য, অর্থাৎ শুধু এটুকু সময় সে সুরক্ষা দিতে পারে।

সাধারণত এই মাস্কটি ব্যবহারের পর আপনি বাড়িতে গিয়ে এটি বাড়ির কোনো স্থানে ফেলে রাখেন। আপনার সন্তান এটি ধরতে পারে। জীবাণু সংক্রমণ তার দেহেও ছড়াতে পারে। কারণ, এই মাস্ক উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো জীবাণু শোষণ করে না। তাই মাস্কের ভেতরের অংশ, অর্থাৎ যেদিকটায় আপনি নিঃশ্বাস দিয়েছেন, কাশি দিয়েছেন- সব জীবাণু ওই অংশের উপরিতলেই থেকে যায়।

তাহলে উপায় কি খুবই সহজ। ব্যবহারের পর ডাস্টবিনে ফেলে দেওয়া। না বর্তমান পরিস্থিতি মোটেই এমন সহজ সমাধান সমর্থন করছে না।

আপনি ডাস্টবিনে ফেলবেন। মাস্কের বাজার চাহিদার কারণে ডাস্টবিন থেকে ময়লা কুড়ানো কোনো ব্যক্তি এটি রিসাইকেলওয়ালার কাছে বিক্রি করে দেবে। সে আসলে ময়লা নয়, কোভিড-১৯ জীবাণু ছড়ানোর পথ আরও সহজ করে দেবে।

করোনাভাইরাস থেকে বাচতে মাস্ক পড়তেই হবে, এতে কোনও সন্দেহ নেই। তবে দয়া করে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করুন। কারণ কাপড় হাঁচিকাশির ভিজে ফোটা শুষে নিতে পারে, আপনি এটি ধুয়ে- শুকিয়ে আবার ব্যবহার করতে পারবেন।

সাধারণ মানুষের ব্যবহারের জন্য কাপড়ের তৈরি মাস্ক পড়া সার্জিক্যাল মাস্ক পড়ার সমান নিরাপত্তা দেয়। এই সুযোগে আমি (ভারতীয় গণমাধ্যম) টাইমস অব ইন্ডিয়াকে তাদের 'মাস্ক ইন্ডিয়া' প্রচারাভিযানের জন্য ধন্যবাদ দিতে চাই।

আর জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের (চিকিৎসকদের) জীবন বাঁচাতে মাস্ক ব্যবহারে একটু সচেতন হোন, যাতে প্রয়োজনের সময় আমরাও আপনাকে বা আপনার প্রিয় কোনো মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পাই।

সকলকে ধন্যবাদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা