স্বাস্থ্য

সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসকে আনা হলো কুর্মিটোলায়

সিলেট প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটে করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, অপ্রতুল সরঞ্জাম ও লোকবলের অভাবের কারণে ৮ এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরও কেনো তাকে সিলেটে চিকিৎসা প্রদান সম্ভব হলো না এ নিয়ে সিলেটে চলছে তুমুল সমালোচনা।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেই হাসপাতালে রেখেই আইসিইউ সুবিধা না পেয়ে ঢাকায় নিতে হয়েছে এই চিকিৎসককে।

ফলে সিলেট শামসুদ্দিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে কিনা তা জানতে চাওয়া হয় স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানের কাছে।

জবাবে তার দাবি, সবকিছু যথাযথ আছে। চিকিৎসকের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, শামসুদ্দিন হাসপাতালে দুটি ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড কয়েকদিন আগে প্রস্তুত করা হয়। তবে হাসপাতালের মধ্যে সন্দেহজনক রোগীদেরকে যে কক্ষে রাখা হয় (আইসোলেশন ইউনিট) তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এখানে ভেন্টিলেটর থাকলেও সেন্ট্রাল অক্সিজেন, সেন্ট্রাল এয়ারকুলারসহ কিছু সুবিধার ঘাটতি রয়েছে। আইসিইউ'র শর্ত পূরণের জন্যে এসব সুবিধা অত্যন্ত দরকার। এছাড়া আইসিইউ পরিচালনার জন্যে শামসুদ্দিন হাসপাতালে সার্বক্ষণিক কোনও লোকবল নেই।

এদিকে সমালোচনার মুখে ৯ এপ্রিল বুধবার রাতেই শামসুদ্দিন হাসপাতালে সংবাদ সম্মেলনে করে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান বলেন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্তদের সেবার জন্য দুটি আইসিইউ ইউনিট কার্যকর আছে। দুদিনের মধ্যে আরও ৯টি ইউনিট পুরোপুরিভাবে চালু হবে।

৯টি ভেন্টিলেশন মেশিন বৃহস্পতিবার সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে। দু-একদিনের মধ্যে এ হাসপাতালে ১১টি ভেন্টিলেশন মেশিন চালু হবে। সিলেটে করোনা আক্রান্তদের সেবায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনামুক্ত রাখতে সেখানে আইসিইউ বিভাগে কাউকে ভর্তি করা হচ্ছে না।

সিলেট করোনা আইসোলেশন ইউনিটের সভাপতি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, হাসপাতালে লোকবল বা সরঞ্জামাদির কোনও সমস্যা নেই। সবকিছু পর্যাপ্ত রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা