স্বাস্থ্য

সিএমএইচ ও কুর্মিটোলা হাসপাতালে মেডিক্যাল ইকুইপম্যান্ট দিলো চীন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা হিসেবে দেশের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাকে (সিএমএইচ) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদি দিয়েছে পদ্মা সেতু ও রেল সংযোগ প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ।

৭ এপ্রিল মঙ্গলবার রাজধানীর বারিধারায় সিআরইসির কার্যালয়ে এক প্রতীকী অনুষ্ঠানে পিবিআরএলপির পক্ষে সিআরইসির কন্ট্রাকটর্স প্রতিনিধি হিসেবে ওয়াং কুন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে এই সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন।

সেনাবাহিনীর পক্ষে কর্নেল ইকবাল বাহার চৌধুরী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল ডা আব্দুল ওয়াব এই সুরক্ষা সরঞ্জামাদি গ্রহন করেন।

এ সময় সিআরইসি দু’টি হাসপাতালকে ১০ হাজার ৮০টি এন৯৫ মাস্ক, ৪০ হাজার ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক, এক হাজার মেডিক্যাল প্রটেকশন গাউন, ৪০০ মেডিক্যাল গগলস ও ৫০০টি কোভিড-১৯ শনাক্তকরণ কিট দেয়া হয়।

এ প্রসঙ্গে ওয়াং কুন বলেন, 'চীনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, দ্রুত ও নির্ভুল পরীক্ষা ও চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই সরবরাহ কোভিড-১৯ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা যে বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি, তা শুধু সরকারের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে। নব্বই এর দশকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে সিআরইসি এবং সেই থেকে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভাইরাস মোকাবিলায় আমরা দেশটির পাশে দাঁড়িয়েছি। এই সহায়তা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং এ দেশের প্রতি সিআরইসির অঙ্গীকারের প্রতীক।

ওয়াং কুন আরও বলেন, কর্মরত অবস্থায় সিআরইসির কোনও কর্মী যেনো কোভিড-১৯ এ আক্রান্ত না হন, এ জন্য একটি নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

এ সময় কর্নেল ইকবাল বাহার চৌধুরী এবং লে. কর্নেল ডাক্তার আব্দুল ওয়াব কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় সিআরইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা