স্বাস্থ্য

চালু হলো মাশরাফীর ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা

ক্রীড়া প্রতিবেদক:

গত শুক্রবার রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাশরাফী মরণঘাতী করোনাভাইরাসের প্রভাব থেকে এলাকার সাধারণ জনগনকে রক্ষার কথা চিন্তা করে স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগান নিয়ে আজ ৫ এপ্রিল রবিবার ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করলেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এদিন বেলা ১১টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

আজ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম টুলু, কোষাধাক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমূখ।

ভিডিও বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, খাদ্যদ্রব্য সরবারহের পাশাপাশি সাধারণ চিকিৎসাটাও জরুরি। যারা বিভিন্ন রোগে (করোনা ছাড়া) ভুগছেন তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস।

ভ্রাম্যমাণ টিমের দেয়া দুইটা মোবাইল নম্বরে (০১৩১৪-৯৬৬৬৯৯, ০১৭৮৪-২৮৯৪৯৪) আপনারা যোগাযোগ করবেন।

প্রাথমিক অবস্থায় নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার স্ত্রী ডা. স্বপ্না রানী সরকার এই চিকিৎসা দেবেন।

এজন্য মাশরাফী ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা চিকিৎসা পেশায় রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকাবাসীকে এ চিকিৎসা সেবা নেয়ার জন্য তিনি আহ্বান জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা