স্বাস্থ্য

বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শুধু কথা বলা ও শ্বাস নেওয়ার মাধ্যমেই নয়, বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। এমনটাই দাবি করছেন কয়েকজন মার্কিন বিজ্ঞানী।

বিজ্ঞানীদের বরাত দিয়ে সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, মানুষ যখন শ্বাস ছাড়বে তখন থেকে ভাইরাসটি অনেকক্ষণ পর্যন্ত বাতাসে থাকতে পারে। যা সুস্থ আরেকজনের নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারে দেহে।

ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের অধ্যাপক সেন্টারপিয়া জানান, লকডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা মোকাবেলার জন্য যথেষ্ট নয়। এই ধরণের ভাইরাস এশিয়ার মত উচ্চ জনবহুল দেশগুলোর জন্য উদ্বেগজনক। শুধু ভারতেই এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ সহস্রাধিক মানুষ। মারা গেছেন ৮৬ জন।

বিজ্ঞানীরা আক্রান্ত ব্যক্তিদের কাছাকাছি ঝুঁকিবহুল এলাকার বাতাস পরীক্ষা করে দেখেছেন, সেখানে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে উদ্বেগজনক মাত্রায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনায় আক্রান্ত রোগী যখন নিঃশ্বাস নেয় তখন দুই মিটারের মধ্যে থাকা লোকেরা তাদের মুখ, নাক বা চোখ স্পর্শ করলে সংক্রামিত হতে পারে।

করোনাভাইরাসের সাধারণ লক্ষণ জ্বর, কাশি গলা ব্যথা যা পরবর্তীতে শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে। আর এ থেকেই ভাইরাস ছড়াতে পারে। এদিকে নিউ ইংল্যান্ড জার্নাল বলছে অ্যারোসোলের মাধ্যমে ৩ ঘণ্টা বাতাসে থাকতে পারে ভাইরাস। এমন পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞানীরা মাস্ক পরার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন।

রবিবার (৪ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯ হাজার ২২০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৮ হাজার ২৪৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৯ হাজার ২১৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা