স্বাস্থ্য

ঢাকায় চিকিৎসকদের জন্য বিনা খরচে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’

নিজস্ব প্রতিবেদক :

চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা শহরে নেমেছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জনপ্রিয় গেরিলা সংগঠন ক্র্যাক প্লাটুনের নামের সঙ্গে মিল রেখে এ সেবাটির নাম দেয়া হয়েছে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’। যেহেতু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই এই সময়ের একেকজন যোদ্ধা তাই এমন নামকরণ করা হয়েছে।

গতকাল ১ এপ্রিল মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ১২টি মাইক্রোবাস এবং ৪টি বাস নিয়ে এই সেবাটি চালু করে সংগঠনটি। প্রয়োজন অনুযায়ী গাড়ির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানায় তারা।

প্রতিদিন সকাল ৮টা, বেলা ২টা ও রাত ৮টা এই ৩ শিফটে ১৬টি রুটে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ পরিবহন সেবা পাবেন। এ সময়গুলো ছাড়াও ঢাকা শহরের ভেতরে যেকোনো জায়গায় সেবাদানকারীরা জরুরি প্রয়োজনে এ সেবাটি পাবেন।

সাধারণ ছুটির সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবহনজনিত সমস্যা লাঘব করতে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ও তত্ত্বাবধানে দ্য আর্থ সোসাইটি এবং বন্ডস্টাইন টেকনোলজিসের উদ্যোগে ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং গ্লোবাল শেপারস ঢাকা হাবের সহায়তায় এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় রয়েছে করোনা প্রতিরোধ সংঘ।

সেবাটি বিশেষজ্ঞদের পরামর্শ মতো যাত্রীদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করার মাধ্যমে পরিচালনা করা হবে।

‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’র উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

ঢাকায় কর্মরত চিকিৎসক বা সেবাদানকারীরা সেবাটি বিনামূল্যে পেতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে bit.ly/crackplatoontransport লিংকে। আর চিকিৎসক বা সেবাদানকারীরা নিজেদের জন্য প্রযোজ্য রুটটি খুঁজে নিতে পারবেন bit.ly/crackplatoonroutes এই লিংকে। এ ছাড়া যোগাযোগের হটলাইন নম্বর ০৯-৬৩৯৫৯৫৯৫৯ তো যোগাযোগ করা যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা