স্বাস্থ্য

দেশে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ১৯ মার্চ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য বলে জানান তিনি। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল।

আক্রান্ত নারীর বয়স ২২ বছর, দুই পুরুষের একজন ৩২ ও অপরজনের বয়স ৬৫ বছর। ইতালিফেরত এক আত্মীয়ের মাধ্যমে তারা তিন জন আক্রান্ত হয়েছেন বলে জানান মহাপরিচালক আবুল কালাম আজাদ। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে যারা থাকবেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।

তিনি বলেন, ইতালি, ইরান ও স্পেনে আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে যাচ্ছে। ইউরোপ এখনও দুর্যোগপূর্ণ এলাকা।

দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে বেশ কটি মন্ত্রণালয় নিয়ে ব্রিফ করেছি। যারা সতর্কতা মেনে চলছে না। তাদের বিরুদ্ধে কঠোরতা নেয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেসেজ (বার্তা) দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে ব্যবস্থা নেবে আইনশৃংখলা বাহিনী। সতর্কতার পত্র পাঠানো হয়েছে।

এসময় চিকিৎসক-নার্সদের উদ্দেশে তিনি বলেন, কিৎসক ভাইবোনদের অনুরোধ করব-এটা জাতীয় দুর্যোগ। ৯ লাখ নিরাপত্তা পোশাক সরবরাহ করছি। জাতির স্বার্থে মানবতার স্বার্থে সেবা কাজ থেকে বিরত থাকবেন না। সেবা দেবেন। চিকিৎসক-নার্সদের সুরক্ষার ব্যবস্থা নিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা আজকের তিনজনসহ ১৭ জন। আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪২ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা