স্বাস্থ্য

করোনা আক্রান্ত সন্দেহে ঢামেক থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:
কাশি আর ফুসফুসের সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী ভর্তি হয়েছিলেন গতকাল শনিবার। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে সেখান থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত ৭টায় অ্যাম্বুলেন্সযোগে ৭০ বছর বয়সী ওই নারীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ওই বৃদ্ধার ছেলে ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

ওই বৃদ্ধার নাতি বলেন, দাদি ঠান্ডাজনিত কারণে অসুস্থ। তার কাশিও রয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলেছেন তার ফুসফুসে পানি জমেছে। তাই গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকরা তাকে সিসিইউতে পাঠান। সেখান থেকে রবিবার সন্ধ্যায় তাকে জরুরি বিভাগের গেটের পাশে অস্থায়ী আইসোলেশন কক্ষে নেওয়া হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের এখানে করোনা ভাইরাস শনাক্তের কোনও প্রক্রিয়া নেই। তিনি বলেন, আমরা রোগীর স্বজনদের থেকে জানতে পেরেছি তার আত্মীয় (ছেলে) ২০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এসব কারণে তাকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা