পরিবেশ

মে হতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাস

নিজস্ব প্রতিবেদক:

চলতি মে মাস হতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাস। একটি ঘূর্ণিঝড়, দুই থেকে তিনদিন কালবৈশাখী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহের (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) আশঙ্কা রয়েছে এ মাসে।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী হতে পারে। এসময় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপদাহের (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) আশঙ্কা রয়েছে। দেশের অন্য অঞ্চলে এক-দুইটি মৃদু অথবা মাঝারি তাপদাহ বয়ে যেতে পারে।

সেই সঙ্গে মে মাসে ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা