পরিবেশ

ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়!

নিজস্ব প্রতিবেদক:

ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। একে তো করোনায় এক প্রকার ঘরবন্দি দেশের সব মানুষ, তার সাথে আবার যুক্ত হয়েছে অধিক তাপমাত্রা। এতে করে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহেও বয়ে যাবে এই তাপপ্রবাহ। আগামী সপ্তাহের শেষে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১ এপ্রিল) আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে জানানো হয়েছে, চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহ জুড়েই এই তাপমাত্রা অব্যাহত থাকবে। এবং আগামী সপ্তাহের শেষে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে।

বর্তমানে সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, মাইজদী কোর্ট, রাজশাহী, পাবনাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত ২১ মার্চ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ২৮ মার্চ তা বেড়ে দাঁড়ায় ৩৫ ডিগ্রিতে, আর আজ বুধবার ১ এপ্রিল তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রিতে।

একইভাবে ময়মনসিংহে ২১ মার্চ ছিল ৩০ দশমিক ৭, আর আজ তা ৩৩ দশমিক ৫ ডিগ্রি। বিশ্লেষণে দেখা যায় গত ১০ দিনে দেশের সব এলাকাতেই তাপপ্রবাহ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

গত ২১ মার্চ চট্টগ্রামের তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি তা বেড়ে আজ ৩৫ ডিগ্রি, সিলেটে ৩২ দশমিক ৫ থেকে বেড়ে আজ ৩৫ দশমিক ৮ ডিগ্রি, রাজশাহীতে ৩২ দশমিক ৫ থেকে বেড়ে ৩৬ দশমিক ৮ ডিগ্রি, রংপুরে ৩১ দশমিক ৬ থেকে বেড়ে আজ ৩৩ দশমিক ৭ ডিগ্রি, খুলনায় ৩৩ দশমিক ২ থেকে বেড়ে ৩৬ ডিগ্রি, বরিশালে ৩২ দশমিক ৫ থেকে বেড়ে আজ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোনোদিন কিছু কমবেশি হতে পারে।

তিনি আরো বলেন, আগামী সপ্তাহের শেষে অর্থাৎ ৮/৯ এপ্রিলের দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবং ধারণা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা