ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন!
বিনোদন

ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন!

বিনোদন ডেস্ক:

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে পর পর দুটি সুপারহিট সিজন পার করলেন নির্মাতা কাজল আরেফিন অমি। করোনায় মাঝের চার মাস চুপ থেকে ফের শুরু হলো সিরিজটির নতুন সিজন নির্মাণ প্রক্রিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় টিভি নাটকের ইতিহাসে অরণ্য আনোয়ারের 'নুরুলহুদা' ছাড়া আর কোনও ধারাবাহিকের তিনটি সিক্যুয়েল বা সিজন নির্মিত হয়নি। সেক্ষেত্রে ‘ব্যাচেলর পয়েন্ট’ সেই মাইলফলকের অংশীদার হচ্ছে তৃতীয় সিজন নির্মাণের ঘোষণা দিয়ে।

অমি জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নতুন সিজনের শুটিং শুরু করবেন। চলছে স্ক্রিপ্টিং এবং শুটিং-কাস্টিং প্রস্তুতি। না, সিরিজের উল্লেখযোগ্য চরিত্রে বড় কোনও পরিবর্তন আসছে না। তবে নতুন চমক হিসেবে কিছু যোগ-বিয়োগ হতে পারে।

অমি বলেন, ‘বলতে পারেন সিজন থ্রি নির্মাণের মূল কারণ দর্শকদের অব্যাহত চাপে পড়ে। ফলে এই সিজনটি আমার জন্য অনেক চাপের। কারণ, দর্শকদের এক্সপেকটেশন নষ্ট করা যাবে না। গল্পের ধারাবাহিকতা এবং গভীরতা দুটোই আমাকে মেনটেইন করতে হবে। আমার ইচ্ছে এবার গল্পটা ডিটেইল দেখাবো। প্রতিটি চরিত্রের সম্ভাব্য ভবিষ্যৎ দেখানোর চেষ্টা করবো। মানে ব্যাচেলর লাইফের মধ্যে গল্পটাকে আর আটকে রাখতে চাই না। সব মিলিয়ে এই সিজনটি আমার জন্য অনেক বেশি চাপের। এই চাপ দর্শকদের ভালোবাসার।’

এবারের সিজনটি সম্প্রচারে আসছে সেপ্টেম্বর থেকে। অমি জানান, মোশনরকের ব্যানারে নির্মিত সিরিজটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি নিয়মিত প্রকাশ হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম সিজন ৫৩ পর্বে এবং দ্বিতীয় সিজন ছিল ৫৭ পর্বের। এবারও কি একই টার্গেট নিয়ে মাঠে নামছেন এর নাট্যকার-নির্মাতা অমি? তার ভাষ্যে, ‘এবার কত পর্বে থামবো, সেটি এখনও চূড়ান্ত নয়। তবে দর্শক হতাশ হওয়ার আগেই শেষ করে দেবো, এটুকু নিশ্চিত। প্রয়োজনে বিরতি নিয়ে নতুন সিজনে যাবো। তবে আমার মূল দৃষ্টি থাকবে দর্শক-সমালোচকদের দিকে। তারা না চাইলে আর এ পথে পা বাড়াবো না।’

এদিকে চলমান করোনাকালের ফাঁক গলে ঈদের জন্য কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক রয়েছে বেশ আলোচনায়। একটি তাহসানের ‘সিঙ্গেল’, অন্যটি মারজুকের ‘মাস্ক’। দুটিই ইউটিউব হিসাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে চলতি সপ্তাহে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা