বিনোদন

মেয়ের জন্য অপেক্ষা!

বিনোদন ডেস্ক:

এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে মৃত্যুর ৯ দিন পর। অর্থাৎ ১৫ জুলাই। কারণ, ১৪ জুলাইয়ের আগে শিল্পীর একমাত্র মেয়ে সংজ্ঞা অস্ট্রেলিয়া থেকে রাজশাহী ফিরতে পারছেন না। করোনার কারণেই তার উড়ে আসতে এই বিলম্ব।

এসব তথ্য জানান প্রয়াত এই শিল্পীর বোন জামাই ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। তিনি বলেন, ‘করোনার কারণেই ওদের দেশে ফিরতে সমস্যা হচ্ছে। ফ্লাইট ও টিকিট ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছে। তবে বুধবার (৮ জুলাই) এন্ড্রু জুনিয়র সপ্তক দেশে ফিরবেন। কিন্তু মেয়ে সংজ্ঞার ফিরতে দেরি হচ্ছে। আমরা নিশ্চিত হয়েছি ১৪ জুলাই সে ফিরতে পারছে। তার ফেরার পরপরই ১৫ জুলাই ধর্মীয় আচার মেনে শিল্পীকে সমাহিত করার প্রক্রিয়ার পরিকল্পনা নিয়েছে।’

ফলে তার আগ পর্যন্ত শিল্পীর মরদেহ রামেক হিমঘরেই থাকছে।

ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, ১৫ জুলাই সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে এন্ড্রু কিশোরের মরদেহ। তবে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে। এখানেও মূল বাধা করোনা সংক্রমণ।

এদিকে এন্ড্রু কিশোরের ইচ্ছে অনুযায়ী তার মায়ের পাশেই সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে শিল্পীর ভগ্নীপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, “২০১৭ সালেই এন্ড্রু কিশোর আমাকে বলে গেছেন। পরে পরিবারে অন্যদের কাছেও বিষয়টি সম্পর্কে বলেছেন। আমাকে যা বলেছেন তা স্পষ্ট এখনও মনে আছে। ২০১৭ সালের ১ নভেম্বর ছিল দিনটি। আমরা পরিবারের সদস্যরা প্রার্থনার জন্য রাজশাহী গ্রেভইয়ার্ডে তখন। হঠাৎ এন্ড্রু কিশোর আমার কাছে এসে বলেন, ‘দাদা, পৃথিবীর যেখানেই আমি মারা যাই, অবশ্যই আমাকে রাজশাহীর এই গ্রেভইয়ার্ডে মায়ের সমাধিস্থলে রাখবেন। দূরে রাখবেন না।’’

টানা ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন-ভগ্নীপতির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। পরে রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়।

প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা