ভূতুরে, বিদ্যুৎ, বিলের, কবলে,জয়া, আহসানও!,
বিনোদন

ভূতুরে বিলের কবলে জয়া আহসান!

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে এমনিতেই নাজেহাল হয়ে রয়েছে দেশ। অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে মানুষের যাপিত জীবন। আয়-রোজগার বন্ধ হয়ে আছে। ফলে দুশ্চিন্তায় আছে মানুষ।

এমন বাজে পরিস্থিতিতেও অনেকের বাসায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতে দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিমাসে আবাসিক একটি বাড়ির সাধারণত যে বিদ্যুৎ বিল আসতো, তা চলতি মাসে এক বছরের বিদ্যুৎ বিলের সমান প্রায়। শুধু শহরে নয়। গ্রামেও এ চিত্র বিদ্যমান।

ভূতুরে এমন বিদ্যুৎ বিলের কবলে পড়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।

জয়া আহসানের এবার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫ শত টাকা! যা দেখে রীতিমতো হতবাক এই অভিনেত্রী। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে তিনি লিখেছেন, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।

বিষয়টি নিয়ে জয়া আহসান জানান, এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে তা বুঝতে পারছি না।

বিদ্যুৎ বিল নিয়ে শুধু বাংলাদেশে নয়, সোচ্চার ভারতীয় তারকারাও। সম্প্রতি ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করেন। তার অভিযোগ, গেল মাসে কোনো বিদ্যুৎ খরচ না করেও তার ফাঁকা বাসায় এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার টাকা। যেখানে এপ্রিল মাসে ৪৩৯০ টাকা, মে মাসে ৩৮৫০ টাকা এসেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা