বিনোদন

বাউল শিল্পীদের সাহায্যার্থে ‘ফোক ফেস্টিভ্যাল’

বিনোদন প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস কোনো স্টেজ শো নেই, ঘরোয়া গানের আয়োজন নেই, টেলিভিশনে নতুন অনুষ্ঠান প্রায় নেই বললেই চলে।

এ অবস্থায় অনেক শিল্পীই ক্ষতিগ্রস্থ। তাদের সহযোগিতার জন্য এবার চ্যারিটি উৎসবের আয়োজন করা হয়েছে।

ফেসবুকে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন বাউল শিল্পীরা। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল’।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে ফেস্টিভ্যাল শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১ টা পর্যন্ত।

জানা গেছে, বিত্তবানদের পাঠানো সহযোগিতা আয়োজকরা পৌঁছে দেবেন অস্বচ্ছল শিল্পীদের মধ্যে, যা দিয়ে তাদের কিছুটা হলেও প্রয়োজন মিটবে।

বৃহস্পতিবার উদ্বোধনী পরিবেশনায় থাকবেন রংপুর বেতারের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী তনু রায়। এছাড়া এই অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা, প্রতিশ্রুতিশীল এবং গুণী শিল্পীরা।

এ তালিকায় রয়েছেন, কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ এবং গোবিন্দ দাস।

এ বিষয়ে দ্য মিউজিসিয়ানস’র পক্ষ থেকে গোবিন্দ দাস বলেন, যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই থাকেন এমন অনেক শিল্পীর আর্থিক অবস্থা ভালো নয়। তাদের দুর্দিনে পাশে থাকা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাই আমাদের ফান্ডে সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আমরা অনুরোধ জানাবো। সে ফান্ড দিয়েই অসচ্ছল শিল্পীদের সাহায্য করা হবে।

করোনায় অসহায় শিল্পীদের সহযোগিতা করার জন্য অ্যাকাউন্ড নম্বর দেয়া হয়েছে। বিকাশঃ ০১৫১৬১৪৮৪১২। উৎসবটি ‘দ্য মিউজিসিয়ানস’-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

দ্য মিউজিসিয়ানস’ এর ফেসবুজ পেইজের লিঙ্ক ... https://web.facebook.com/artiststhemusicians/?_rdc=1&_rdr

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা