বিনোদন

লকডাউনে রাস্তায় নেমে মামলার মুখে প্রভাস!

বিনোদন ডেস্ক:

মহামারি করোনার প্রকোপ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বাসায় দিন কাটাচ্ছেন বলিউড সেলিব্রেটিরা। আর এমন সময়েই কিনা মামলার মুখে পড়তে হলো বাহুবলী তারকা প্রভাসকে।

তার নামে অভিযোগ, লকডাউনের কড়া নির্দেশিকা অমান্য করে গেস্ট হাউজে গিয়েছিলেন। যার জেরে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে!

তবে ভারতীয় গণমাধ্যমে আইনি মামলায় জড়ানো নিয়ে দ্বিমত রয়েছে। একাংশের দাবি, অভিনেতার পরিচারকের বিরুদ্ধেই আসলে মামলা দায়ের হয়েছে। লকডাউনের মাঝে সরকারি নির্দেশিকা অমান্য করে প্রভাসের ব্যক্তিগত গেস্ট হাউজে গিয়েছিলেন তিনি। যে গেস্টহাউজ রায়দুর্গমে অবস্থিত। সেই গেস্টহাউজেই গিয়েছিলেন অভিনেতার পরিচারক। যার জেরে মামলা দায়ের হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল হায়দরাবাদের কুকাটপল্লী আদালতে।

অন্য একটি প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় শ্রীলিঙ্গমপল্লি থানায় প্রভাসের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযোগনামা অনুযায়ী, লকডাউন চলাকালীন প্রভাসের নিজের এই গেস্ট হাউজে গিয়েছিলেন। সংশ্লিষ্ট স্থানীয় থানায় সেই খবর পৌঁছতেই তড়িঘড়ি সেই জায়গায় যান তারা এবং পুলিশকর্মীরা অভিনেতাকে গেস্টহাউজে ঢুকতে বাধা দেয় এবং তার পাশাপাশি সিজও করে নেওয়া হয় সেই গেস্টহাউজ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা