বিনোদন

অ্যাপে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বিদ্রোহী’

বিনোদন ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ চলচ্চিত্র। গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল চলচ্চিত্রটির। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সামনের ঈদেও হলে মুক্তি অনেকটাই অনিশ্চিত।

তাই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবার ভিন্ন কৌশল নিতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তারা তৈরি করেছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ। যার অন্যতম চমক হিসেবে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

শুধু চলচ্চিত্রই নয়, অ্যাপটির জন্য নির্মাণ করা হচ্ছে নাটকসহ ভিডিও কনটেন্ট। পাশাপাশি কিনে নেওয়া হবে বেশ কিছু চলচ্চিত্র, সিরিজ ও নাটকও।

সেলিম খান বলেন, রোজার ঈদে আমাদের দুটি চলচ্চিত্র মুক্তি দিতে পারিনি। কোরবানির ঈদে হল যদি খুলেও দেয় তবুও দর্শক নাও যেতে পারে। তাই করোনা পরবর্তী বিশ্বের কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি অ্যাপটি।

এরই মধ্যে অ্যাপের ৯৯ শতাংশ কাজ শেষ। এখন পরীক্ষামূলক কিছু বিষয় দেখা হচ্ছে। চলতি মাসেই অ্যাপটির ঘোষণা দেয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোজার ঈদের জন্য শাহীন সুমন নির্মিত ‘বিদ্রোহী’ ও শামীম আহমেদ রনীর ‘বিক্ষোভ’ মুক্তির অপেক্ষায় ছিলো। এ দুটো চলচ্চিত্রই নতুন এই অ্যাপে মুক্তি পাবে।

২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে ‘বিদ্রোহী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে ‘কালপ্রিট’, ‘একটু প্রেম দরকার’ ও ‘ক্রিমিনাল’ রাখা হয়। সর্বশেষ ‘বিদ্রোহী’ নামে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলী। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা