বিনোদন

এবারও শীর্ষে গাগা!

বিনোদন ডেস্ক:

করোনা ও বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যেও পপশিল্পী লেডি গাগার জন্য আসলো সুখবর! এ নিয়ে ষষ্ঠবারের মতো বিলবোর্ডের গানের তালিকায় শীর্ষে উঠে এসেছে তার নতুন অ্যালবাম ‘ক্রোম্যাটিকা’।

রোববার (০৭ জুন) বিলবোর্ড ২০০ তালিকায় শীর্ষে উঠে আসে এই অ্যালবামের গান। ২০১৮ সালে ‘আ স্টার ইজ বর্ন’ ছবির গানের পর আবার শীর্ষে এলেন গাগা। অপর দিকে বিলবোর্ডের হট ১০০ তালিকায় ‘রেইন অন মি’ গানটি শীর্ষে এসেছে গত সপ্তাহে।

এদিকে আমেরিকা উত্তাল বিক্ষোভে। গত ২৯ মে ‘ক্রোম্যাটিকা’ মুক্তি পাওয়ার দুই দিন পরই গাগা এই অ্যালবামের প্রচার বন্ধ করে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গাগা ঝাঁপিয়ে পড়েন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে। এরপরও বিলবোর্ডের শীর্ষে আসায় এটি লেডি গাগার জন্য সুখবরই বলা যায়।

‘ক্রোম্যাটিকা’ মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিল মাসের দিকে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে যায়। পিছিয়ে গিয়েও যে তাতে ভালো কিছুই হয়েছে, তারই প্রমাণ মিলল শীর্ষে এসে। আর এই শীর্ষস্থান দখলের মধ্য দিয়ে গাগা হয়ে গেলেন অষ্টম নারী, যাদের ষষ্ঠ অ্যালবাম বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে।
গাগা ছাড়াও এই তালিকায় আছেন বিয়ন্সে, মারিয়া কেরি, ব্রিটনি স্পিয়ার্স, টেইলর সুইফট, বারবারা স্ট্রেইস্যান্ড, ম্যাডোনা এবং জ্যানেট জ্যাকসন।

সূত্র: বিলবোর্ড

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা