বিনোদন

কাইলির বিলিয়নিয়ারের গল্প মিথ্যা!

বিনোদন ডেস্ক:

প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে গত বছর মার্কিন রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনারকে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এবার তারাই আবার ঘোষণা দিলেন, কাইলির দাবি ‘ডাহা মিথ্যা, মনগড়া’।

তিনি নাকি সত্যি সত্যি বিলিয়নিয়ার নন। তবে এসবের তোয়াক্কা করছেন না কাইলি জেনার।

২০১৯ সালের মার্চে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে বিলিয়নিয়ারদের তালিকায় উঠে আসে কাইলি জেনারের নাম। মাত্র ২১ বছর বয়সেই আত্মনির্ভরশীল নারী হিসেবে তিনি এই তালিকায় স্থান পান। কিন্তু বছর ঘুরতেই ফোর্বস বলছে, কাইলি প্রকৃতপক্ষে বিলিয়নিয়ার নয়।

কিম ও কুর্টনি কারদাশিয়ানের বোন কাইলি জেনার। তিনি ২০১৬ সালে ২৯ ডলার মূল্যের লিপ কিটস বাজারে আনেন। এই কিটসে ম্যাচিং লিপস্টিক ও লিপ লাইনার থাকে। তিনি অন্তত ৬৩০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করেছেন। ফোর্বস জানায়, তার কোম্পানির মূল্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার যার শতভাগ মালিকানা তার।

শুক্রবার (২৯ মে) ফোর্বস জানায়, কাইলি দাবি করেছিল তার কসমেটিকস সে বছর ৩০০ মিলিয়ন ডলার বিক্রি হবে। কিন্তু বাস্তবে সেটা মাত্র ১২৫ মিলিয়ন ডলার হয়েছিল।

বেশ শ্লেষসহকারে ফোর্বস বলে, কারদাশিয়ান-জেনার পরিবার ডাহা মিথ্যা, লুকোচুরি ও মনগড়া কথা বলেছেন। এমনকি এটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিন ধরে দাবি করা বিশাল সম্পত্তির মতোই মনগড়া বলে উল্লেখ করে ফোর্বস।

তবে এসবের তোয়াক্কা করছেন না কাইলি জেনার। টুইটারে তিনি লেখেন, আমার এখন কত টাকা আছে তা নির্ধারণ করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ অন্তত ১০০টি কাজ আমার হাতে রয়েছে।

কারদাশিয়ান পরিবারের সবচেয়ে ছোট বোন কাইলি জেনার। তার বোন কিম কারদাশিয়ানেরও কসমেটিক্স ব্যবসা রয়েছে, যার অর্থমূল্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। তারকা পরিবারের সদস্য হওয়ার বদৌলতে দ্রুতই জনপ্রিয়তা পেয়েছেন জেনার। তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১ কোটি ১০ লাখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা