বিনোদন

ইউটিউব'এ বৈশ্বিক চলচ্চিত্র উৎসব

বিনোধন ডেস্ক:

করোনা মহামারির মধ্যে ইউটিউবে চলছে ১০ দিনব্যাপী ‘উই আর ওয়ান:অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এই আয়োজন উপভোগ করতে পারছেন বাংলাদেশের দর্শকরাও ঘরে বসেই। আজ (৩০ মে) উৎসবের দ্বিতীয় দিন,এই উৎসব চলবে ৭ জুন পর্যন্ত।

ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজক ট্রাইবেকা এন্টারপ্রাইজেসের উদ্যোগে এতে অংশ নিচ্ছে কান, বার্লিন, ভেনিস, টরন্টো, নিউ ইয়র্ক, ট্রাইবেকা, সানড্যান্স, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব, লোকার্নো, কারলোভি ভ্যারি, রটারডাম, সান সেবাস্তিয়ান, অ্যানসি আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব, গুয়াডালাজারা, ম্যাকাও, জেরুজালেম, টোকিও মুম্বাই, সারায়েভো, সিডনি ও মারাকেশের মতো বিশ্বের বিখ্যাত উৎসব কর্তৃপক্ষ।

উৎসবের সব আয়োজন বিনামূল্যে দর্শকরা দেখতে পারবেন। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে উৎসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ত্রাণ তহবিলে অনুদান দেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উৎসবের দ্বিতীয় দিনে আজ বিকাল ৫টা ৪ মিনিটে দেখানো হবে মুম্বাই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ইব আলে ও’। এর গল্প এক তরুণ অভিবাসীকে ঘিরে। নয়াদিল্লির সরকারি ভবনে হানা দেওয়া বানরদের ছত্রভঙ্গ করার জন্য লেঙ্গুর সাজতে ভাড়া করা হয় তাকে।

সন্ধ্যা ৭টায় ওভার, মাস্টারপিস ও ভার্টিক্যাল শেপস ইন অ্যা হরাইজন্টাল ল্যান্ডস্কেপস’ নামে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি।

জেরুজালেম চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রামাণ্যচিত্র ‘লাভ চ্যাপ্টার টু’দেখা যাবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

রাত ৯টায় সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রামাণ্যচিত্র ‘মুগারিৎজ বেসিও’।

রাত সাড়ে ১০টায় দর্শকদের জন্য থাকছে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ইস্ট অব জেফারসন’।

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে ফরাসি দুই নির্মাতা ক্লেয়ার দেনি ও অলিভিয়ার অ্যাসাইয়াসের মধ্যকার কথোপকথন দেখতে পাবেন রাত ১১টা ১৫ মিনিটে ।

রাত ১২টা ৪৫ মিনিটে জেরুজালেম চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে ‘লাভ ম্যারেজ’ ছবির স্পেশাল প্রেজেন্টেশন প্রিমিয়ার।

রাত ২টা ৪৫ মিনিটে জেরুজালেম চলচ্চিত্র উৎসবের তত্ত্বাবধানে রয়েছে বার্লিনে সোনার ভালুক জয়ী ইসরায়েলি পরিচালক নাডাভ লাপিডের মাস্টারক্লাস।

রাত সাড়ে ৩টায় থাকছে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রামাণ্যচিত্র ‘রিকি পাওয়েল: দ্য ইন্ডিভিডুয়ালিস্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা