বিনোদন

‘শকুন্তলা দেবী’ও মুক্তি পাবে অনলাইনে

বিনোদন ডেস্ক:

করোনা সৃষ্ট অবস্থার জন্য সকল প্রেক্ষাগৃহ বন্ধ থাকলেও আপাতত তার তোয়াক্কা না করে অনলাইনে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সিনেমা ‘গুলাবো সিতাবো’ মুক্তি দিচ্ছেন নির্মাতা সুজিত সরকার। ১২ জুন সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।

এই সিনেমাটির পর এবার বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’ও অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির নির্মাতা। তবে এখনো মুক্তির দিনক্ষণ জানানো হয়নি।

অবিশ্বাস্যরকম দ্রুত গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষমতার অধিকারী ছিলেন শকুন্তলা (১৯২৯ – ২০১৩)। ১৮ বছর বয়সী ছাত্রদের উপযোগী গাণিতিক সমস্যা দ্রুত সমাধান করে তিনি নিজের মেধার জানান দেন মাত্র ৫ বছর বয়সে। তিনি কম্পিউটারের চেয়েও দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেন।

অনুজ মেনন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন বিক্রম মালহোত্রা এবং সনি পিকচার্স নেটওয়ার্ক প্রোডাকশন্স। এতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তার স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা