বিনোদন

নাকের নথ, গিটার, ড্রামস কিট বিক্রি হলো ১০ লাখ টাকায়

বিনোদন ডেস্ক:

করোনায় বিপর্যস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নিজেদের ব্যবহৃত পণ্য নিলামে তুললেন ব্যান্ড চিরকুটের সদস্যরা।

তিন সদস্য সুমির নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস কিট—নিলামে উঠছিল ‘অকশন ফর অ্যাকশন’ নামের প্ল্যাটফর্মে।

সেখানে এগুলোর দাম আসে ১০ লাখ টাকা। অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী নিলাম জিতে নেয়।

গতকাল ১৩ মে সারাদিন জিনিসগুলোর নিলাম চলে। রাতে বিজয়ীর নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

করোনা আক্রান্ত হওয়ার অসচ্ছল ও দরিদ্র মানুষদের জন্য তারকাদের পণ্য নিলামে তুলছে ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজটি। এর আগে সংগীতশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার কপি ও ‘ঈর্ষা’ গানের লিরিক পৃষ্ঠা ৭ লাখ ৫০ হাজার ও প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে গতকাল চিরকুটের এই পণ্যগুলোর ভিত্তিদাম তিন লাখ টাকা নির্ধারণ করা হয়। অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ নামে একটি কোম্পানির কর্ণধার অস্ট্রেলিয়ান প্রবাসী জায়েদি সজীব কিনেছেন এগুলো। চিরকুট জানায়, প্রাপ্ত টাকা ২০টি পরিবারে ৫ মাসের ব্যয়ে খরচ করা হবে।

এ প্রসঙ্গে ব্যান্ডের গায়িকা সুমি বলেন, ‘এই ১০ লাখ টাকা এই মুহূর্তে আমাদের জন্য ১০ কোটি টাকার চেয়েও মূল্যবান। আমরা ঠিক করেছি টাকাটা ২০টি পরিবারকে ১০ হাজার করে ৫ মাসের খরচ হিসেবে দেব।’

নিলামের ব্যতিক্রমী এ উদ্যোগটির পরিকল্পনা আলোকচিত্রী প্রীত রেজার। এতে আরও যুক্ত আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ আর হোসেন ও চিশতী ইকবাল।

প্রীত বলেন, ‘মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। দেশে অনেক সামর্থ্যবান আছেন। যারা কারও না কারও ভক্ত। তাই তাদের অর্থ মানুষের সেবায় ব্যবহৃত হবে। বিনিময়ে প্রিয় তারকাদের উপহারটি তারা পাবেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা