বিনোদন

শুনলাম আমি নাকি গ্রেফতার হয়েছি: পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ভারত জুরে চলছে লকডাউন। আর এই লকডাউনের নিয়ম ভাঙায় আইনি বিপাকে অভিনেত্রী পুনম পাণ্ডে- এমন শিরোনামের পাশাপাশি কোনো কোনো মিডিয়া রিপোর্টে পুনমের গ্রেফতারের খবরও প্রকাশ পায়।

সোমবার (১১ মে) এমনই খবর সামনে আসে। এ বিষয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন পুনম। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী দাবি করেন- একেবারেই মিথ্যা খবর। রবিবার (১০ মে) রাতে বাড়ি বসে সিনেমা দেখায় ব্যস্ত ছিলেন তিনি।

সোমবার রাতে পুনম ভিডিও বার্তায় বলেন, ‘বন্ধুরা, ওইদিন রাতে একগুচ্ছ সিনেমা দেখছিলাম। পরপর তিনটে সিনেমা দেখলাম, দারুণ মজাদার। রোববার রাত থেকে লোকজন আমাকে ফোন করছে, জানতে চাচ্ছে আমার গ্রেফতারের বিষয়ে। আমিও এই সংক্রান্ত খবর দেখছি। দয়া করে আমাকে নিয়ে কিছু লিখবেন না। আমি বাড়িতেই আছি এবং ভালো আছি। অনেক ভালোবাসা।’

ভিডিও’র ক্যাপশনে পুনম লেখেন, ‘শুনলাম, আমি নাকি গ্রেফতার হয়েছি। যদিও আমি রোববার (১০ মে) রাতে সিনেমা দেখাতে ব্যস্ত ছিলাম।’

পিটিআই সূত্রে জানা গেছে, লকডাউনের নিয়ম ভাঙায় মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করেছে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। রোববার রাত ৮টা নাগাদ বয়ফ্রেন্ড স্যাম আহমেদকে নিয়ে বিএমডব্লিউ গাড়ি করে মেরিন ড্রাইভে ঘুরে বেড়াচ্ছিলেন পুনম।

এরপর সেই গাড়ি আটক করে পুলিশ। তাদের দু’জনকে আটক করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। তাদের গাড়িটি হেফাজতে নিয়েছে পুলিশ। মেরিন ড্রাইভ পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ নম্বর ধারায় এআইআর রুজু করেছে পুলিশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের আওতাতেও উপযুক্ত ধারা যোগ করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা