বিনোদন

ভিএফএক্সে শেষ করা হবে ঋষির অসমাপ্ত সিনেমা!

বিনোদন ডেস্ক:

গত সপ্তাহে না ফেরার দেশে চলে গিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। অসম্পূর্ণই থেকে গেছে ঋষি কাপুরের ছবি 'শর্মাজি নমকিন'। ছবির শেষ অংশের কিছু শুটিং বাকি ছিল। জানা গেছে , ভিএফএক্সের সাহায্য নিয়ে সেই কাজ শেষ হবে।

ছবির প্রযোজক হানি তেহরান জানিয়েছেন, 'কাজটি কঠিন,তবে এটাই এখন গোটা টিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'আমরা টেকনোলজি ব্যবহার করব। ভিএফএক্সের অ্যামালগামেশন ও কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করা হবে, ছবির চিত্রনাট্যের সঙ্গে কোনরকম আপোষ না করেই আমরা কাজ শেষ করব। আমাদের বেশ কিছু ভিএফএক্স স্টুডিওর সঙ্গে আলোচনা চলছে। আমরা একটা উপায় বের করবার চেষ্টা করছি।'

গত বছর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা করে দেশে ফেরার পর, ডিসেম্বরে পরিচালক হিতেশ ভাটিয়ার এই ছবির কাজ শুরু করেছিলেন ঋষি কাপুর।

তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না, তবুও চিকিত্সার মধ্যেও অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।

ছবিতে ঋষি কাপুর ছাড়াও অভিনয় করছেন জুহি চাওলা।

প্রযোজক জানান, মাত্র চারদিনের শুটিং বাকি রয়েছে এই ছবির। লকডাউনের জেরেই সেটা বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, জানুয়ারি মাসে দিল্লিতে ছবির মূল অংশের শুটিং হয়ে গিয়েছে। মাত্র চার দিনের শিডিউল বাকি রয়েছে।

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি থিয়েটারে মুক্তি পাবেই। তার অনুরাগীদের আশ্বস্ত করেছেন প্রযোজক হানি তেহরান।

তিনি বলেন, 'আমরা চাই এই ছবিটা হলে মুক্তি পাক। ঋষিজির পরিবারের জন্য,তার বন্ধুদের জন্য,তার অনুরাগীদের জন্য আমরা এটা করতে চাই। এটাই হবে ঋষি কাপুরের প্রতি আমাদের আসল শ্রদ্ধার্ঘ্য। তিনি একজন লিজেন্ড। এটা তার প্রাপ্য।'

শর্মাজি নমকিন ছবির প্রযোজক এর আগে একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন, জানুয়ারি মাসে ঋষি কাপুরের দিদি ঋতু নন্দার মৃত্যুর পরের দিনই ছবির শুটিং সেটে ফিরেছিলেন ঋষি। তাদের পক্ষ থেকে শুটিং শিডিউল বাতিলের কথাও জানানো হয়েছিল ঋষি কাপুরকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা