বিনোদন

৪৫ বছর নিখোঁজ নায়িকার খোঁজ মিলল মৃত্যুর পর

বিনোদন ডেস্ক:

প্রথম ছবি করেই সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী জবা চৌধুরী । এরপর আর কোনও ছবিতে তাকে দেখা যায়নি। ৪৫ বছর ধরে তাকে খুঁজে পায়নি সিনেপ্রেমীরা।

৩ মে রবিবার তার মৃত্যুর খবরে জানা গেল, এতোদিন কোথায় ছিলেন এই অভিনেত্রী।

রোববার ভোরে দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছার গ্রামের নিজ বাড়িতেই জবা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় পরিচালক ছটকু আহমেদ।

ছটকু আহমেদ জানান, জবা চৌধুরীর নামটি সিনেমায় দেয়া। তার নাম মূলত জোবায়দা খাতুন। দিনাজ’পুরের রানীর বন্দর এলাকার গছার গ্রামে নাট্যশিল্পী আফান উদ্দিনের ঘরে জন্ম হয় তার। সে সূত্রে যাত্রাপালা ও বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি।

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘জিঘাংসা’ছবিতে জসিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এটাই তার প্রথম ও শেষ সিনেমা।

এতো পুরনো সিনেমার কথা এখন অনেকের জানা না থাকলেও এর একটি গান এখনও মানুষের হৃদয়ে গেঁথে আছে। গানটি হলো, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন।

জানা গেছে, ‘জিঘাংসা’ ছবির প্রযোজককে বিয়ে করে সিনেমা জগত থেকে একেবারে বিদায় নেন জবা। পুরদস্তুর গৃহিণী হয়ে যান তিনি। স্বামী মারা যাবার পর ১৯৯৩ সালে দিনাজপুরের রানীর বন্দরে নিজ গ্রামের বাড়িতে চলে যান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা